প্রখম পাতা কার্যাবলী সদস্য ফোরাম আমাদের কথা [ Register ]   English
 
সাম্প্রতিক সংবাদ
সংবাদ আর্কাইভ
Click here to view the large image গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দাবি আদমজী ইপিজেড ও সাভারে সংঘর্ষ : আহত অর্ধশত
 

গতকাল সোমবার ঢাকার সাভার ও নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে গার্মেন্টস শ্রমিক-মালিকপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। উভয় ঘটনায় অর্ধশত আহত হয়েছে। বেকয়া বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করলে মালিকপক্ষের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। এতে উভয় গ্রুপের সংষর্ঘ বেধে যায়।
প্রতিনিধিরা জানান, গতকাল সোমবার ধামরাইয়ের শিল্পনগরী জয়পুরায় পাওয়ার ট্রেড ফ্যাক্টরির শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছে। গতকাল ১১টার দিকে বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও সুযোগ-সুবিধার দাবিতে ফ্যাক্টরির শ্রমিকরা বিক্ষোভ করে। এ সময় মালিকপক্ষের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালালে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় সারাদিন উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
শ্রমিকরা জানায়, পাওয়ার ট্রেড ফ্যাক্টরির শ্রমিকরা নিয়মিত কাজ করে আসলেও দিন দিন ধরে তাদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে না। ফলে শ্রমিকদের মধ্যে আন্দোলন দানা বাঁধে। এ নিয়ে কয়েকদফা আন্দোলন করলে মালিকপক্ষ শ্রমিকদের রোববার বেকয়া বেতন-ভাতা প্রদান করার আশ্বাস দেয়। কথামত শ্রমিকরা রোববার পাওনা না পেলে চরম উত্তেজিত হয়ে উঠে। ভয়ে ফ্যাক্টরির ঊর্ধ্বতন কর্মকর্তারা পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।
সোমবার সকালে শ্রমিকরা ফ্যাক্টরিতে প্রবেশ করলেও কাজে যোগদান না করে বিক্ষোভ করতে থাকে। এ সময় মালিকপক্ষের লোকজন শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে তাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেধে যায়। দিনব্যাপী চলে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ।
সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অবস্থিত আদমজী ইপিজেডে হাই-লেন ইন্টারন্যাশনাল সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ভাঙচুর করেছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় দিকে এ ঘটনা ঘটে। কর্তৃপক্ষ ২৬ মার্চ পর্যন্ত ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করেছে। এদিকে শ্রমিক ও মালিকপক্ষের সংঘর্ষে ২০ শ্রমিক আহত হয়।
জানা যায়, আদমজী ইপিজেডে অবস্থিত হাই-লেন ইন্টারন্যাশনাল সোয়েটার ফ্যাক্টরির শ্রমিকরা তিন মাস বেতন না পাওয়ায় গতকাল সোমবার বকেয়া বেতনের দাবি করে। এ ঘটনায় মালিকপক্ষের সন্ত্রাসীরা শ্রমিকদের ওপর হামলা চালায়। এ সময় উভয় গ্রুপের মধ্যে ঘন্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় ২০ শ্রমিক আহত হয়েছে।

 
তারিখ : ২৫ মার্চ, ২০০৮
সংবাদ : সংবাদ