মঙ্গলবার গাজীপুরে পৃথক চারটি গার্মেন্টস কারখানায় বকেয়া বেতনভাতা প্রদানসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা আন্দোলন ও বিক্ষোভ করেছে। এ সময় মন্ডল গার্মেন্টসসহ চারটি ফ্যাক্টরিতে ভাংচুরের ঘটনা ঘটে। এসব কারখানায় র্যা র-পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
বিভিন্ন সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার কাশিমপুর নয়াপাড়া এলাকার মন্ডল গার্মেন্টস কারখানায় কয়েকশ শ্রমিক তাদের বর্ধিত বেতনভাতা প্রদানের দাবিতে সকাল সাড়ে ৮টার দিকে কাজে যোগদান না করে কর্ম বিরতি পালন শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানার অভ্যন্তরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ সময় উত্তেজিত শ্রমিকরা কারখানায় হামলা চালিয়ে অফিস কক্ষের কাঁচসহ আসবাবপত্র ভাংচুর করে। র্যা ব-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের আনে।
একই সময় কোনাবাড়ী এলাকার মন্ডল গ্রুপের অপর একটি ইউনিট মোয়াজ্জেম গার্মেন্টসে শ্রমিকরা অনুরূপ দাবিতে বিক্ষোভ ও ভাংচুর করে।
এছাড়া বিকাল ৪টার দিকে কোনাবাড়ী নিডেল ওয়েফ গার্মেন্টস কারখানায় শ্রমিকরা তাদের বকেয়া বেতনভাতা ও ওভারটাইমের দাবিতে বিক্ষোভ ও ভাংচুর করে। এদিকে বিকালে সদর উপজেলার বাংলাবাজারে উপস্থিত জে এম ফেব্রিক্সের শ্রমিকরা ফ্যাক্টরীর কর্মকর্তা কর্তৃক ২ জন শ্রমিক প্রহৃত হবার প্রতিবাদে এবং তাদের বকেয়া বেতনভাতার দাবিতে বিক্ষোভ মিছিল, ফ্যাক্টরীর কাঁচ এবং ২টি কাভার্ডভ্যান ও একটি মোটর সাইকেল ভাংচুর করেছে। ভাংচুরের ঘটনায় বিপ্লবসহ কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হয়। প্রত্যেকটি ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ রির্পোট লেখা পর্যন্ত ফ্যাক্টরিতে উত্তেজনা বিরাজ করছিল। এ ঘটনায় ফ্যাক্টরীতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
|