| |
|
| |
বাংলাদেশের গার্মেন্টস কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন অধিকার
প্রতিষ্ঠা এবং এর কার্যক্রম জোরদার করাই আমাদের প্রেরনা। আমরা আমাদের কাজের লক্ষ্য
হিসেবে স্থির করেছি বাংলাদেশের গার্মেন্টস শিল্পের ট্রেড ইউনিয়নের অন্তর্ভূক্ত না
হওয়া শ্রমিকদের। ট্রেড ইউনিয়নের মাধ্যমে সংগঠিত হওয়ার অধিকার প্রতিষ্ঠা বাংলাদেশের
গার্মেন্টস শিল্পে শ্রম অধিকার এবং যথোপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে
অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। |
| |
|
| |
|
| |
আমরা গার্মেন্টস শিল্পের এমন একটি ভবিষ্যত চিত্র দেখতে পাই যেখানে
শ্রম অধিকার এবং একটি সুরক্ষিত শ্রমক্ষেত্রের মাধ্যমে শ্রমিকদের জন্য একটি মানবিক
জীবিকার নিশ্চয়তা বিধান করা হয়েছে এবং কর্মরত শ্রমিকদেরকে যথার্থভাবে মূল্যায়ন করা
হয়েছে। আমরা অধিকারের জন্য শ্রমিকদের সংগ্রামকে বিশ্বব্যাপি মানব মুক্তির চিরায়ত
সংগ্রামের অংশ বলে মনে করি। একইসাথে আমরা এটাও অনুধাবন করি যে প্রতিটি শিল্প
কারখানার প্রতিটি অধিকারের সংগ্রাম্ই তার নিজস্ব গুনাবলি ও বৈশিষ্ঠের কারণেই
অদ্বিতীয়। পৃথিবীর সকল মেহনতি মানুষেরই রয়েছে একটি সাধারণ ভিত্তিভূমি। যেখানেই তার
লড়াই করছে তারা লড়ছে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য। |
| |
|
|
|
|
|