যেহেতু সার্বজনীন ও স্থায়ী শান্তিস্থাপনে
সামাজিক ন্যায়-বিচার একটি অপরিহার্য শর্ত-এই বিশ্বাসের ভিত্তিতে আন্তর্জাতিক শ্রম
সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল;
যেহেতু অর্থনৈতিক বিকাশ ন্যায়পরনতা ( Equity),
সামাজিক উন্নতি ও দারিদ্র বিমোচনের নিশ্চয়তা প্রদানে অত্যাবশ্যক হলেও তা যথেষ্ট নয়,
এবং এ ধারণা সুদৃঢ় সামাজিক নীতিমালা, ন্যায়-বিচার ও গণতান্ত্রিক সংস্থাসমূহকে উন্নত
করতে আইএলও প্রচেষ্টা অনুমোদন করে;
যেহেতু অর্থনৈতিক ও সামাজিক বিকাশের লক্ষ্যে একটি
গ্লোব্যাল ষ্ট্রাটেজির প্রেক্ষাপটে অর্থনৈতিক ও সামাজিক নীতিমালা বৃহত্তর
পরিসরে অব্যাহত উন্নয়নের পরিবেশ সৃষ্টি করতে পারস্পরিকভাবে শক্তিশালী উপাদান-এটা
নিশ্চিত করতে পূর্বের চেয়ে অধিকতরভাবে এখন আইএলওকে এর শ্রমমান নির্ধারণ (Standard
Setting), কারিগরি সহযোগিতা, গবেষণা ইত্যাদি সকল দক্ষতার ক্ষেত্রে বিশেষভাবে,
কর্মসংস্থান, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও কর্মপরিবেশ সম্পর্কিত কর্মকাণ্ডে এগিয়ে যাওয়া
উচিত;
যেহেতু বিশেষ সামাজিক চাহিদাসহ মানুষের, বিশেষত:
বেকার ও মাইগ্র্যান্ট শ্রমিকদের নানাবিধ সমস্যার প্রতি দৃষ্টি দেয়া এবং তাদের সমস্যা
নিরসনে এবং আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় প্রচেষ্টাসমূহকে কার্যকরী ও উত্সাহ
প্রদান এবং চাকরি সংস্থানের লক্ষ্যে কার্যকরী নীতিমালা উন্নয়ন করার ক্ষেত্রে আইএলওকে
বিশেষ যত্নবান হওয়া উচিত;
যেহেতু সামাজিক উন্নতি ও অর্থনৈতিক বিকাশের মধ্যে
একটি যোগসূত্র সংরক্ষণ করার লক্ষ্যে কাজের ক্ষেত্রে মৌলিক মূলনীতি ও অধিকারসমূহের
নিশ্চয়তার একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এ ভাবে যে, এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের
স্বাধীণভাবে এবং সুযোগের সমতার ভিত্তিতে তাদের সম্পদের সুষম অংশ দাবী এবং তাদের
মানবিক গূনাবলীসমূহ সম্পূর্ণভাবে অর্জন করতে সাহায্য করে;
যেহেতু আন্তর্জাতিক শ্রম সংস্থা আন্তর্জাতিক
শ্রমমান নির্ধারণের ক্ষেত্রে একটি আইনসঙ্গত আন্তর্জাতিক ও যোগ্য সংস্থা, এবং এর
গঠনতন্ত্রের মূলনীতির বহি:প্রকাশ হিসেবে কাজের ক্ষেত্রে মৌলিক অধিকারসমূহ উন্নয়নে
সার্বজনীন সমর্থন ও স্বীকৃতি লাভ করেছে;
যেহেতু পরস্পরের উপর নির্ভরশীল একটি
উন্নয়নশীল অর্থনৈতিক পরিবেশে আন্তর্জাতিক শ্রম সংস্থার গঠনতন্ত্রে বিধৃত মৌলিক
মূলনীতিতেও অধিকারসমূহের অপরিবর্তীয় (immutable) প্রকৃতিকে অনুমোদন এবং তাদের
সার্বজনীন প্রয়োগে উত্সাহ প্রদান করা জরূরী;
আন্তর্জাতিক শ্রম সম্মেলন,
১। পুনরায় স্মরণ করে যে:
(ক) আন্তর্জাতিক শ্রম সংস্থায় স্বাধীনভাবে
যোগদান করে সকল সদস্য-রাষ্ট্রসমূহ এর গঠনতন্ত্রে এবং ফিলাডেলফিয়া ঘোষণার বিধৃত
মূলনীতি ও অধিকারসমূহ অনুমোদন করেছে এবং তাদের সম্পদের সবচেয়ে ভাল ব্যবহার করে এবং
তাদের সুনির্দিষ্ট অবস্থার সাথে সামঞ্জস্য রেখে তারা এই সংস্থার উদ্দেশ্যসমূহ অর্জনে
কাজ করে যাওয়ার অঙ্গীকার করে;
(খ) ঘোষণা করে যে:
সকল সদস্য-রাষ্ট্রসমূহের উপর (এমনকি তারা
আলোচ্য কনভেনশনগূলো অনুসমর্থন না করে থাকলেও) আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য পদ
লাভ করার প্রেক্ষিতে, সরল বিশ্বাসে, এবং আইএলও'র গঠনতন্ত্র অনুসারে মৌলিক অধিকার
সম্পর্কিত মূলনীতিসমূহের উন্নয়ণ ও উপলদ্ধি করার কিছু দায়-দায়িত্ব এসে যায়, যেমন:
ক) সম্মেলনের স্বাধীনতা ও দরকষাকষির অধিকারের
কার্যকর স্বীকৃতি;
খ) সকল ধরনের বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক
শ্রমের নিবারণ;
গ) শিশুশ্রমের কার্যকর বিলোপসাধন;
ঘ) চাকরি ও পেশার ক্ষেত্রে দুরীকরণ।
৩। সদস্য-রাষ্ট্রসমূহকে তাদের সুনির্দিষ্ট ও
ব্যক্ত চাহিদাসমূহের প্রেক্ষিতে, আইএলও'র গঠনতন্ত্র পরিচালন ও
বরাদ্দকৃত সম্পদের পূর্ণঙ্গ ব্যবহার করে (বাইরের সম্পদ ও সমর্থন কার্যকরী করা সহ)
এই উদ্দেশ্যসমূহ অর্জন, এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসমূহকে (যাদের সালে আইএলও'র
গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১২ অনুসারে সম্পর্ক স্থাপন করেছে) নিন্মলিখিতভাবে এই
প্রচেষ্টাসমূহকে সমর্থনে উত্সাহ প্রদান করতে আন্তর্জাতিক শ্রম সংস্থার দায়-দায়িত্ব
স্বীকার করে:
ক) মৌলিক কনভেনশনগূলোর অনুসমর্থন ও প্রয়োগের
উত্সাহ প্রদানে কারিগরি সহযোগিতা ও পরামর্থ সার্ভিস প্রদান করে;
খ) যেসকল সদস্য-রাষ্ট্রসমূহ এখনো কনভেনশনগূলোর
কিছুসংখ্যক কিংবা সবই অনুসমর্থন করতে সমর্থ নয়, তাদের মৌলিক অধিকার সম্বলিত
মূলনীতিসমূহে ( যা এই কনভেনশনগূলোর বিষয়বস্তু) সম্মান প্রদর্শন করে এবং
গ) অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে একটি সুস্থ
পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সদস্য-রাষ্ট্রসমূহকে সহায়তা করে।
৪। সিদ্ধান্ত গ্রহণ করে যে:
এই ঘোষণা পূর্ণঙ্গভাবে কার্যকরী করতে একটি
অর্থপূর্ণ ও কার্যকর উন্নয়মূলক অনুসরণী (follow-up) এ সাথে সংযোজিত সুনির্দিষ্ট
ব্যবস্থাসমূহ অনুসারে প্রয়োগ করতে হবে, যা এই ঘোষণার একটি অখণ্ড অংশ হিসেবে
পরিগণিত হয়।
৫। গূরূত্ব দেয় যে:
শ্রমমানসমূহ ব্যবসায়িক উদ্দেশ্য ব্যবহার করা
উচিত হবে না, এবং এই ঘোষণার কিংবা অনুসরনীর কোনো কিছুই আবাহন (invoke) কিংবা
এরূপ উদ্দেশে অন্যকোনোভাবে ব্যবহার করা যাবে না; এছাড়া, কোনো দেশের তুলনামূলক
সুবিধা সম্পর্কে এই ঘোষণা ও এর অনুযায়ী দ্বারা কোনোরূপ সন্দেহ প্রকাশ করা যাবে
না।
|